বাউফলে ১৮শত পিস ইয়াবাসহ রাজিব এবং ১শত পিস ইয়াবা ও ১কেজি গাঁজা সহ মেহেদী আটক | Daily AjKaler Kontho

বাউফলে ১৮শত পিস ইয়াবাসহ রাজিব এবং ১শত পিস ইয়াবা ও ১কেজি গাঁজা সহ মেহেদী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
বাউফলে ১৮শত পিস ইয়াবাসহ রাজিব এবং ১শত পিস ইয়াবা ও ১কেজি গাঁজা সহ মেহেদী আটক

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে থানা পুলিশের হাতে রাজিব দাস (৩০) নামে এক চিহ্নিত মাদক কারবারি ১৮০০পিস ইয়াবাসহ আটক হয়েছে। এবং গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে ১শত পিস ইয়াবাসহ ও ১কেজি গাঁজা সহ মেহেদী হাসান (২০) নামে এক চিহ্নিত মাদক কারবারি আটক হয়েছে।

থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওসি তদন্ত মো. মিজানুর রহমানের নেতৃতে পুলিশের একটি টিম সোমবার (১০ই জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধূলিয়া চাঁদকাঠী ব্রিজের কাছে অবস্থান নিয়ে মাদক কারবারি রাজিব দাস বরিশাল যাওয়ার সময় ওই ১৮০০ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করে।

আটককৃত রাজিব দাস চাঁদকাঠী গ্রামের রনজিৎ দাস ওরফে রনজিৎ রায়ের ছেলে।

এদিকে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একইদিন সন্ধ্যায় পটুয়াখালী ডিবি পুলিশের এসআই সম্বিত রায়ের নেতৃত্বে একটি টিম দাসপাড়া ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মেহেদী হাসান ১কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ আটক করে।

আটককৃত মেহেদী হাসান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মানিক মৃধার ছেলে।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা জানিয়ে বলেন, রাজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। আর মেহেদী হাসান সহ তাদের বিরুদ্ধে এব্যাপারে বাউফল থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।