পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোহন সরকার,গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের নিয়মিত গাড়ী তল্লাশী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ আশরুজ্জামান সম্রাট (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী জেলা কে মাদক মুক্ত করতে নিয়মিত থানা পুলিশের অভিযানের অংশ হিসাবে গতকাল ২০ জুন মঙ্গলবার বিকালে রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের বাঁশকাটা নামক স্থানে আলম এন্টার প্রাইজ নামের একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যাবসায়ী আশরাফুজ্জামান সম্রাট কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আশরুজ্জামান সম্রাট (৩৫) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য কাদমা গ্রামের আজহার আলী রাজা মিয়ার ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।