গাজিপুর জেলা প্রতিনিধিঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।বাংলাদেশ সরকার সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিগন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায় গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া সংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া কমিটিও ট্রাস্ট এর উদ্যোগে কোনাবাড়ীর থানার সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো হতদরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে হাতে হাত পৌছিয়ে দেওয়া হয়। এ কাজে সার্বিক সহযোগিতা করেন গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া কমিটির সকল নেতৃবৃন্দ
আজ ৬ এপ্রিল সোমবার কোনাবাড়ী থানার বিভিন্ন ওয়ার্ডের হত দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করেন।
হাসান উদ্দিন মাইজভান্ডারী জানান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।
এজন্য এ উদ্যোগে গ্রহন করা হয়েছে।আমি প্রথম পর্যায় পাঁচ শতাধিক পরিবারের বাসায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেই। প্রত্যেক পরিবার যাতে এক সপ্তাহ খেতে পারে। এখন আবার আমি প্রায় এক হাজার হতদরিদ্র গরীবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলাম। পরবর্তীতে আমি প্রয়োজনে আরো খাদ্য সামগ্রী বাসায় গিয়ে পৌঁছে দেব।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ৭নং জোনের সভাপতি মোঃ সেলিম রহমান, কোনাবাড়ী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকির হোসেন ভান্ডারী, মোঃ আজিম ভান্ডারী, কাজল ভান্ডারী, কালাম ও সবুর মাইজভান্ডারী সহ গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবিয়া কমিটির সকল নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :