দরিদ্র অসহায় দিনমজুর মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ | Daily AjKaler Kontho

দরিদ্র অসহায় দিনমজুর মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২০, ৫:৩৭ অপরাহ্ন
দরিদ্র অসহায় দিনমজুর মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ

মিজানুর রহমান : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি জনাব সাইফুল আলম মানিক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান সাইদ এবং সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর এর নেতৃত্বে কয়েক হাজার প্যাকেট ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে প্রত্যেকটি থানায় (প্রত্যেকটি পেকেটে ৫কেজি চাউল ৩ কেজি আলু ও ১ কেজি মসুর ডাল) বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি জনাব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান সাইদ আজকালের কন্ঠ কে বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে কিছু গরিব দিনমজুর অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতারন করেন ।

সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।

লায়ন শেখ আজগর নস্কর আরো বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।

ঢাকা মহানগর উওরের মৎস্যজীবী লীগ নেতা দেলোয়ার হোসেন, এলাকাবাসীর উদ্দেশে বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমাদের করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

আজকালের কন্ঠ / মিজান