নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেলের বাবা নুর ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ৩ এপ্রিল শুক্রবার তিনি নিজ বাড়িতে স্ট্রোক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার জলিশা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার সভাপতি এ এস এম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। সংগঠনের পক্ষে তারা এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আজকালের কন্ঠ / গনেশ চন্দ্র হাওলাদার /মিজান
আপনার মতামত লিখুন :