পটুয়াখালী প্রতিনিধি : করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে পটুয়াখালী কর্মহীণ হয়ে পড়া মানুষদের মাঝে বায়োজন ফার্মাসিউটিক্যাল লিঃ বিসিক শিল্পনগরী মাঝগ্রাম পটুয়াখালী এর আয়োজনে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বৃহষ্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় বিসিক শিল্পনগরীর ভিরতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী উপস্থিত থেকে কর্মহীন গরীব মানুষের মাঝে খাদ্র সামগ্রী প্রদান করেন। প্রতি পরিবারের জন্য খাদ্য
সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, আটা ১ কেজি, ডাল ১ কেজি, সয়াজিন তেল ১ লিটার লবন ১ কেজি, হলুদের গুড়া, মরিচের গুড়া, নুডুলস ১ প্যাকেট, বল সাবান ১টি, ডেটল সাবান ১টি। এখাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী, বায়োজন ফার্মাসিউটিক্যাল লিঃ এর পরিচালক মোঃ আল আমিন, পটুয়াখালী বিসিক শিল্পনগরীর নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন প্রমুখ।
এবিষয়ে বায়োজন ফার্মাসিউটিক্যাল লিঃ এর পরিচালক মোঃ আল আমিন জানান তারা ইতিপূর্বে ৫০০জনকে খাদ্য এ খাদ্য সামগ্রী প্রদান করেছেন এবং আজ ২মার্চ ৫০০ জনকে প্রদান করবেন।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :