কোনাবাড়ী-কাশিমপুরে জনসচেতনায় সেনাবাহিনী ও পুলিশের টহল | Daily AjKaler Kontho

কোনাবাড়ী-কাশিমপুরে জনসচেতনায় সেনাবাহিনী ও পুলিশের টহল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২০, ৯:৪১ অপরাহ্ন
কোনাবাড়ী-কাশিমপুরে জনসচেতনায়  সেনাবাহিনী ও পুলিশের টহল

মোঃ কবির হোসেনঃ সারা বিশ্বে এখন করোনা ভাইরাস আক্রান্ত, ইতিমধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী করোনা ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের, মানছেন না সরকারী নির্দেশনা। থাকছেন না হোম কোয়ারান্টাইন। জনসাধারণকে ঘরের বাহিরে না আসার জন্য সচেতন করেছেন বিভিন্ন সেচ্ছাসেবী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন। বিদেশ ফেরত জনসাধারণকে হোম কোরায়োন্টনে নির্দেশনা প্রদান করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এরই ধারাবাহিকতায় গাজীপুরের কোনাবাড়ী, নছেের মার্কেট, কাশিমপুরে বাজার মনিটরিং হোম কোরিয়েন্টনে থাকা সদস্যদের খোঁজখবর নিতে আজ রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুল আরেফিন সহকারী কমিশনার ভূমি সদর উপজেলা, মোঃ সামিউল হক (মেজর) বাংলাদেশ সেনাবাহিনী, মোঃ শরীফ হেলাল সহকারি পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ গাজীপুর, মোঃ আহসানুল হক সহকারী পুলিশ কমিশনার কোনাবাড়ী জোন,মোঃ এমদাদ হোসেন অফিসার ইনচার্জ কোনাবাড়ী থানা, মোঃ আকবর আলী খান অফিসার ইনচার্জ কাশিমপুর থানা ও স্বসস্ত্রবাহিনীর সদস্যদের যৌথ উদ্যোগে গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী অঘোষিত লকডাউন ও হোম কোয়ারান্টাইন কোয়ারেন্টে, জনসমাগম ঠেকাতে ও বাজার মনিটরিং করেছেন। রোববার ২৯ শে মার্চ কোনাবাড়ী,কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় লোকসমাগম ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এই যৌথ অভিযান করা হয়।

এসময় আমবাগ, হরিনাচালা, কাশিমপুর এলাকায় হোম কোয়ারেন্টেনে থাকা প্রবাসী পরিবারের খোঁজ খবর নেয়া হয় এবং আগামী ৪ ঠা এপ্রিল পর্যন্ত সরকারী নির্দেশ মোতাবেক ঘরে থাকার পরামর্শ দেন তারা। এসময় সেনাবাহিনীর একটি টিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী, কাশিমপুর থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন মোল্লা ৯নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ সেলিম রহমান ৮ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ আবুল কালাম আজাদ ১১ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ আসাদুজ্জামান তুলা ৬নং ওয়ার্ড কাউন্সিলর সহ অত্র অঞ্চলের অন্যান্য জন প্রতি নিধিগণ।

 

আজকালের কন্ঠ /মিজান