কুয়াকাটা প্রতিনিধি : কুয়াকাটার অদূরে পায়রাবন্দর রামনাবাদ এলাকায় অভিযান চালিয়ে দুইলাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লা ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নের্তৃত্বে রোববার ভোররাতে রামনাবাদ চ্যানেলের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ২লাখ মিটার কারেন্ট জাল জব্দ করতে
সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নী। জব্দকৃত জাল কলাপাড়া হ্যালীপ্যাড এলাকায় এনে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগবন্ধু ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
এব্যাপারে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাহামুদ হোসেন মোল্লা ও সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুজ্জামান এর সত্যতা স্বীকার করে বলেন, কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
আজকালের কন্ঠ /মিজান /এমএম
আপনার মতামত লিখুন :