পুলিশের বুদ্ধিমত্তায় প্রাণ ফিরে পেল কাশিমপুরের জাহাঙ্গীর | Daily AjKaler Kontho

পুলিশের বুদ্ধিমত্তায় প্রাণ ফিরে পেল কাশিমপুরের জাহাঙ্গীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
পুলিশের বুদ্ধিমত্তায় প্রাণ ফিরে পেল কাশিমপুরের জাহাঙ্গীর

মোঃ কবির হোসেন খানঃ গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা ৪নং ওয়ার্ড সারদাগঞ্জ এলাকার কাজী বাড়িতে একটি লাশ পাওয়ার খবর আসে কাশিমপুর থানা পুলিশের ডিউটি অফিসারের মোবাইল ফোনে জানা যায় । আজ ২২শে মার্চ রোজ রবিবার ১ঃ০০ মি. সময় জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবর আসে।  সাথে সাথে খবর পেয়ে এসআই মোঃ মাহবুব আলম স্বর্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার ও কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ কে অবহিত করে লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন এসআই মাহবুব ।

জাহাঙ্গীরের লাশ যখন গাড়িতে ওঠানোর চেষ্টা করেন।তখন দেখতে পান যে জাহাঙ্গীরের গলার ভিতর শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তাৎক্ষণিকভাবে এস.আই মাহবুব আস্তে আস্তে তার বুকে চাপ দিলে তিনি শ্বাস-প্রশ্বাস নেওয়া শুরু করেন। তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে করে জাহাঙ্গীর কে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান জাহাঙ্গীরের শারীরিক অবস্থা মোটামুটি ভালো।

জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁ পাড়ার আঃ সোবহানের ছেলে। জাহাঙ্গীর বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আজকালের কন্ঠ /কবির / মিজান