গাজীপুর জেলার কোনাবাড়ীতে সাব- রেজিস্ট্রি অফিসের অনুমোদন | Daily AjKaler Kontho

গাজীপুর জেলার কোনাবাড়ীতে সাব- রেজিস্ট্রি অফিসের অনুমোদন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২০, ১২:১৮ অপরাহ্ন
গাজীপুর জেলার কোনাবাড়ীতে সাব- রেজিস্ট্রি অফিসের অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলায় কোনাবাড়ী থানায় কাশিমপুর,বাসন এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক জনসাধারণের কথা চিন্তা করে নিরাপদে জমি ক্রয়-বিক্রয় অন্যান্য দলিলাদি রেস্টি- সুবিধার্থে কোনাবাড়ীতে স্থায়ী সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করা হবে বলে জানিয়ে একটি নোটিশ প্রদান করেন সিনিয়র সহকারি সচিব বুলবুল আহম্মদ স্বাক্ষরিত যার নং ৬/১ এম২১/২০১৭-৭০ যাহা সহকারি ভূমি কমিশনার কোনাবাড়ী, কাশিমপুর, বাসন গাজীপুর সদয় অবগতির ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় অফিস কপি, অনুলিপি মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি সংসদ সদস্য গাজীপুর ০১ সূত্র : ডি.ও পত্র বলে গৃহীত হয় । মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে কোনাবাড়ী বাসী আনন্দ উল্লাসে ফেটে পরেন। এমনকি অনেকে মিষ্টি বিতরণ করেন।এলাকাবাসীর মুখে বিভিন্ন রেস্টুরেন্টে, দোকানে চায়ের চুমুকে বলেন মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে প্রত্যাশিত চারটি উপহারের মধ্যে একটি আমরা পেলাম। আমরা সকলে এই উপহার পেয়ে অনেক খুশি ও আনন্দিত।

আজকালের কন্ঠ /কবির /মিজান