এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে | Daily AjKaler Kontho

এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৬:০৮ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে

আজকালের কন্ঠ ডেস্ক : এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও, সেটি এক মাস পিছিয়ে যাচ্ছে। সিলেবাস শেষ না হওয়ায় এই সিদ্ধান্ত শিক্ষাবোর্ডগুলোর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী আগস্টে এই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তারই আলোকে নির্বাচনি পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

বোর্ডগুলোর পক্ষ থেকে আগস্টে পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। এখন শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।