২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৫:৫৭ অপরাহ্ন
২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : চারদিনের সফরে আগামী ২৫ এপ্রিল জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে এ সফরে যাচ্ছন তিনি। এছাড়া সফরকালে জাপানের সম্রাটের সঙ্গেও তার সাক্ষাৎ হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।