রুবেল হত্যা মামলার আসামী রাব্বি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ | Daily AjKaler Kontho

রুবেল হত্যা মামলার আসামী রাব্বি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৩, ৪:১১ অপরাহ্ন
রুবেল হত্যা মামলার আসামী রাব্বি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা হতে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম আসামী রাব্বি’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।গত ০৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামী মোঃ রাব্বি (২৬)’কে গ্রেফতার করে।