বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড | Daily AjKaler Kontho

বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩, ২০২০, ১০:২২ অপরাহ্ন
বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আদালত প্রত্যেক আসামীকে একই সাথে এক লাখ টাকা করে জরিমানা করে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক এস এম সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন। আসামীরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের জোনাব আলীর ছেলে আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে ইউসুফ আলী (৫২)। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান জানান, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামের এক ভিক্ষুকের বাড়িতে না থাকার সুযোগে তার পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করা মেয়েকে ভাত খাওয়নোর কথা বলে প্রতিবেশী আজিবর রহমান তার বাড়িতে ডেকে নেয়। বাড়িতে ডেকে নিয়ে আজিবরের স্ত্রী জাহানারা বেগম তার ঘরে নিয়ে গানের ক্যাসেট জোরে বাজিয়ে দেয়। ওই সময়ে
ঘরে থাকা জাহানারার স্বামী আজিবর ও ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে আজিবরের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বললে তার মামা (আতিয়ার রহমান) বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। কচুয়া থনার তৎকালীন ওসি মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর নারীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

আজকালের কন্ঠ /সওকাত /মিজান