জরুন উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসাতুছ ছুফ্ফাহ্ বালক- বালিকাদের উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন | Daily AjKaler Kontho

জরুন উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসাতুছ ছুফ্ফাহ্ বালক- বালিকাদের উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রস্তুতি সম্পন্ন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২০, ১১:৫৬ অপরাহ্ন
জরুন উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসাতুছ ছুফ্ফাহ্ বালক- বালিকাদের উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রস্তুতি  সম্পন্ন

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরেশনের জরুন উত্তর পাড়া দারুল উলুম মাদ্রাসাতুছ ছু্ফ্ফাহ বালক বালিকা শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ ই মার্চ বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গন কেয়া স্পিনিং মিলস সংলগ্ন, ৭নং ওয়ার্ড কোনাবাড়ী গাজীপুর মহানগর।
মোঃ সাজু পাঠান সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান মেহমান দেশবিদেশে আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহিম আল মাদানী খতিব বোর্ড বাজার জামে মসজিদ গাজীপুর মহানগর। বিশেষ ওয়ায়েজীন হিসেবে উপস্থিত থাকবেন মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শফিকুর রহমান, মুফতি মাহবুবুর রহমান মীর। সার্বিক সহযোগিতায় থাকবেন মোঃ কাউসার আহমেদ কাউন্সিলর ৭ নং ওয়ার্ড গাজীপুর মহানগর। আমন্ত্রণে মুফতি আব্দুল মতিন সিরাজী মুহতামিম অর্থ মাদ্রাসা, মোঃ সোহেল পাঠান সাধারণ সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটি। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানেসংগীত পরিবেশন করবেন আইনুদ্দীন আল-আজাদ (রহঃ) প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

আজকালের কন্ঠ /রানা /মিজান