আ.লীগের যৌথ সভা আজ | Daily AjKaler Kontho

আ.লীগের যৌথ সভা আজ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
আ.লীগের যৌথ সভা আজ

আজকালের কন্ঠ ডেস্ক : যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা বসবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।