বাগেরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাগেরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২০, ৫:৫১ অপরাহ্ন
বাগেরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গ্রীনহার্ট স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মো. মুজিবুল হকের সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল তিথি দেবনাথের সঞ্চালনায়
অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, পৌরসভার প্যানেল মেয়র তানিয়া খাতুন,পরিচালনা পরিষদের সহ-সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সদস্য জোৎসনা দেবনাথ, মোজাফার হোসেন, আবুল খায়ের, এ্যাড. পারভীন খানম, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলাশাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত
হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম, শাকির হোসেন প্রমুখ।

ক্রীয়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন, পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতারন করেন।

আজকালের কন্ঠ / রাজ / মিজান