ঢাকা-বগা-পটুয়াখালী নৌরুটে সুন্দরবন -১৪ লঞ্চের উদ্বোধন | Daily AjKaler Kontho

ঢাকা-বগা-পটুয়াখালী নৌরুটে সুন্দরবন -১৪ লঞ্চের উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২০, ২:৫৫ অপরাহ্ন
ঢাকা-বগা-পটুয়াখালী নৌরুটে সুন্দরবন -১৪ লঞ্চের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধিঃ ঢাকা-বগা-পটুয়াখালী নৌরুটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের সুন্দরবন-১৪ এর শুভ যাত্রার উদ্বোধন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহষ্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী লঞ্চ টার্নিমানে সুন্দরবন-১৪ লঞ্চে দোয়া মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন সুন্দরবন লঞ্চের মালিক ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-১আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. শাহজাহান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ কাজী আলমগীর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, পটুয়াখালী
ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় পটুয়াখালী শহরের অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /বাদল / মিজান