র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর লালবাগ ও হাজারীবাগ এলাকা থেকে জন্ম সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ২ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর লালবাগ ও হাজারীবাগ এলাকা থেকে জন্ম সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ২ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ন
র‌্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর লালবাগ ও হাজারীবাগ এলাকা থেকে জন্ম সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গত ১১ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ ও হাজারীবাগ এলাকায় দুইটি অভিযান পরিচালনা করে জাল জন্ম সনদ প্রস্তুতকারী চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সেহেরুখ হোসেন (২০) ও ২। খাইরুল হাসান (৩৫) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ০৬টি জাল জন্ম সনদ, ০২টি হার্ডডিস্ক, ০২টি সিপিইউ, ০২টি কালার প্রিন্টার, ০২টি মাউস, ০২টি কি-বোর্ড, ০২টি মনিটর, ১০টি বিভিন্ন ক্যাবল ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।