মডেল সুজন ও চিত্রনায়িকা রোদেলার বিয়ে | Daily AjKaler Kontho

মডেল সুজন ও চিত্রনায়িকা রোদেলার বিয়ে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২০, ৯:১৮ অপরাহ্ন
মডেল সুজন ও চিত্রনায়িকা রোদেলার বিয়ে

নিজস্ব প্রতিবেদক : বিয়ে করলেন মডেল-অভিনেতা খালেদ হোসাইন সুজন ও চিত্রনায়িকা রোদেলা জান্নাত। বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানিয়েছেন খালেদ।

ফেসবুকে সুজন জানান, গতকাল ছিল তার জন্মদিন। বিয়ে এবং জন্মদিন একই দিনে হওয়ায় দিনটি বিশেষ এ নায়কের কাছে। ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি পোস্ট করে লিখেছেন—‘আলহামদুলিল্লাহ জান্নাত নসিব হয়েছে। জন্মদিনে আমার সেরা উপহার’। আরেক স্ট্যাটাসে সুজন লিখেন, ‘হৃদয়ের শূন্যতা পাবে পূর্ণতা আলোয় আলোকিত হয়ে।’

সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান রোদেলা জান্নাত। তার অভিষেক চলচ্চিত্র ‘শাহেনশাহ’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনীর সঙ্গে রোদেলার প্রেমের গুঞ্জন উঠেছিল। যদিও তা গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।

চট্টগ্রামের ছেলে সুজন। ১৯৯৭ সালে কেপেসকো শো-তে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। বিবি রাসেল ও ইমদাদুল হকের মতো ব্যক্তিদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এ ছাড়া একাধিক টেলিফিল্ম, বিলবোর্ড বিজ্ঞাপনসহ ৫০০ ফ্যাশন শো ও ৩৫টির অধিক টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। নাম লিখিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে। শুধু তাই নয়, একটি আইরিশ চলচ্চিত্রেও অভিনয় করেছেন সুজন।

আজকালের কন্ঠ /এমএম