গাজীপুরে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের বার্ষিক বনভোজন | Daily AjKaler Kontho

গাজীপুরে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের বার্ষিক বনভোজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
গাজীপুরে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের বার্ষিক বনভোজন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগর কোনাবাড়ীতে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের ৭ম বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল ১০ মার্চ মেঘের ছায়াঁ রিসোর্ট রাজাবাড়ি বাইমাইল কোনাবাড়ীতে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির বাদল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম রানার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুর রহমান মাস্টার, মো. খলিলুর রহমান এম এ সাধারণ সম্পাদক কোনাবাড়ী থানা আওয়ামী লীগ, বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের উপদেষ্টা নাসির উদ্দীন মোল্লা, কাউন্সিলর সেলিম রহমান, মো. সোলায়মান মিয়া সহ সভাপতি কোনাবাড়ী থানা আওয়ামী লীগ, মো. শফিকুল আমিন তপন সহ সভাপতি কোনাবাড়ী থানা আওয়ামী লীগ, মো. নজরুল ইসলাম সহ সভাপতি বিসিক শিল্প নগরী,মো. তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. বিল্লাল হোসেন কাউন্সিলর পদপ্রার্থী ৯নং ওয়ার্ড, মো. কামাল হোসেন ডি জি এম কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ ,মো. হেলাল উদ্দিন সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মো. আনিছুর রহমান মাস্টার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড, মো. হাবিবুর রহমান বাদশা সভাপতি প্রার্থী কোনাবাড়ী থানা যুবলীগ, শ্রমিক লীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভান্ডারী,পৃষ্ঠপোষক কাজী নজরুল ইসলাম, এমদাদ হোসেন, সহিজুল হক দুলাল পরিচালক সুরাইয়া (এস.কে)ফ্যাশন, মো. মাঈনুল ইসলাম টিপু বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক জাফরুুল হাসান রনি সহ ক্লাবের সকল নির্বাহী সদস্য বৃন্দ।

বরিশাল বিভাগীয় জনকল্যাণ ক্লাবের দুই সহস্রাধিক সদস্য নিয়ে সারাদিন ব্যাপি নানা আয়োজন, উৎসব, দুপুরের খাবার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচয় পর্ব ফুলের শুভেচ্ছা বিনিময় লটারি ড্র পুরস্কার সহ সভাপতির সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী সহ আরো অনেকে।