পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি শাহজাহান খান এমপি এর বিরুদ্ধে ইলিয়াসকাঞ্চনের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী জেলা সড়ক পরিবহন বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী বেলা ১১টায় বাস টার্মিনাল সংলগ্ন চৌরাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে পটুয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার মনিরুল আলম স্বপন এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক হাচান মাহমুদ ফোরকানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাবুদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ হারুন চৌকিদার ও বাস মিনিবাস মালিক সমিতির সদস্য রিপন ভেন্ডার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরি কমিটির সভাপতি জিয়াউর রহমান জুয়েল মৃধা, সহ-ভাপতি মোঃ আলাউদ্দিন, বাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মোঃ অলিউর রহমান সহ জেলা সড়ক পরিবহন বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সমন্বয় পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ এবং শ্রমিক- কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ইলিয়াসকাঞ্চনের কুষপুত্তলিকা দাহ করেন উপস্থিত সকলে।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :