র‌্যাব-১০ আভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ২১ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ আভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ২১ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৪, ২০২৩, ২:০৯ অপরাহ্ন
র‌্যাব-১০ আভিযানে রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ২১ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গত ০২ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২১,২০,০০০/- (একুশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ২১২ (দুইশত বারো) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু বকর সিদ্দিক (৩৩), পিতা- মৃত মুনিমুল হক, সাং- পিয়ারাপুর, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ বলে জানা যায়।