পটুয়াখালীতে মেয়র কাপ সিজন ২ এর ফাইনাল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

পটুয়াখালীতে মেয়র কাপ সিজন ২ এর ফাইনাল অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ২, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
পটুয়াখালীতে মেয়র কাপ সিজন ২ এর ফাইনাল অনুষ্ঠিত

মো ফারুক হোসেন (রানা), পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে মেয়র কাপ টি- ২০ ক্রিকেট৷টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কাজী আবুল কাসেম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ঢাকা ক্রিকেট একাডেমী ৮ ওভার বাকি থাকতেই পটুয়াখালী কিংস দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। ঢাকা ক্রিকেট একাডেমীর খেলোয়ার সাগর ম্যান অব দ্যা ম্যাচ এবং পটুয়াখালী কিংস দলের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন করেন।