প্রাথমিক শিক্ষার্থী ট‍্যালেন্টপুলে বৃত্তি পেল ৩৩০০০ | Daily AjKaler Kontho

প্রাথমিক শিক্ষার্থী ট‍্যালেন্টপুলে বৃত্তি পেল ৩৩০০০


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষার্থী ট‍্যালেন্টপুলে বৃত্তি পেল ৩৩০০০

আজকারের কন্ঠ ডেস্ক : প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এরমধ‍্যে ট‍্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এসময় সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিকের বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।