পটুয়াখালী প্রতিনিধিঃ পপটুয়াখালী জেলার গলাচিপার পশ্চিম পাড় ডাকুয়া গ্রামে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ১৩ ফেব্রুয়ারী
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সন্ত্রাসী হামলা চালিয়ে সোহরাব ও ফারুক প্যাদা গং এর বসতঘর ভাংচুর সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও
বনজো বৃক্ষ কেটে ক্ষতিসাধন করে সাহাবুদ্দিন খন্দকার বাহিনীর লোকজন বলে জানান সোহরাব প্যাদা এবং স্থানীয় শাকিব চৌকিদার, আলী সরদার, মাহমুদা বেগম ও সালমা বেগম। সরজমিনে গিয়ে দেখা যায় এই সন্ত্রাসী হামলার ঘটনায় সোহরাব প্যাদ ও ফারুক প্যাদা গং এর আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। শাকিব চৌকিদার ও আলী সরদার আরও জানান পুলিশ প্রশাসনের সহায়তায় এটা হয়েছে। সন্ত্রাসীরা প্রানণাশেরও হুমকি প্রদান করছে তারা জানায়। উল্লেখ্য, ছোরাপ গং ও সাহাবুদ্দিন গং এর সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এঘটনায় সোহরাব গং বাদী হয়ে খন্দকার সাহাবুদ্দিন গং এর বিরুদ্ধে পটুয়াখালী যুগ্ম জেলা জজ
২য় আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১১৩/২০১৯। উক্ত মামলা চলমান অবস্থায় আদালত অমান্য করে খন্দকার সাহাবুদ্দিন গং এই সন্ত্রাসী কর্মকান্ড চালায়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান, এখনো পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে
ব্যবস্থা নিব। ঘটনার সময় পুলিশের কোন লোক ঘটনাস্থলে উপস্থিত ছিল না।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :