ফিরলেন মুমিনুল-মাহমুদউল্লাহরা | Daily AjKaler Kontho

ফিরলেন মুমিনুল-মাহমুদউল্লাহরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২০, ১০:৪৩ অপরাহ্ন
ফিরলেন মুমিনুল-মাহমুদউল্লাহরা

আজকালের কন্ঠ ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে একদিন বাকি থাকতেই ইনিংস ব্যবধানে হার মানে বাংলাদেশ। টেস্ট শেষ হতেই দলের একাংশ ধরেছিল দেশে ফেরার বিমান। মঙ্গলবার অধিনায়ক মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদদের সেই বহর দেশে ফিরেছে। বাকি অংশ ফিরবে বুধবার।

নির্বাচক হাবিবুল বাশারসহ এদিন দেশে ফিরেছেন টেস্ট দলের ১১ সদস্য। তারা হলেন- অধিনায়ক মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, লিটন দাস, আল-আমিন হোসেন, সৌম্য সরকার, সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম।

বুধবার ফিরবেন রুবেল হোসেন, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেনসহ কোচিং স্টাফের বাকি সদস্যরা।

দ্বিতীয় ধাপের পাকিস্তান সফরে একটি মাত্র টেস্ট খেলেই ফিরছে বাংলাদেশ। ম্যাচটিতে ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা। সিরিজের বাকি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে এপ্রিলে ফের পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

এর আগে প্রথম ধাপের পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। যে সিরিজে ২-০ তে হারে অতিথিরা। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

আজকালের কন্ঠ /এমএম