মহিপুর থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২ | Daily AjKaler Kontho

মহিপুর থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
মহিপুর থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার-২

আল-আমিন (অনিক) মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে ৪০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের এর নির্দেশে এসআই আবু হানিফ এর নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এএসআই মাহাবুব এএসআই ইব্রাহিম কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহিপুর থানার সদর ইউপির ৪নং ওয়ার্ড বিপিনপুর ইউপি সদস্য সেলিম হাওলাদারের বাসা সংলগ্ন পাঁকারাস্তা উপর থেকে সোহেল হাওলাদার(২৫) ও শফিকুল ইসলাম মুন্না নামের (২২) ২ জনকে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সোহেল কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির ৬নং ওয়ার্ডের স্থানী বাসিন্দা মো.মালেক হাওলাদারের ছেলে।

অপর অসামী শফিকুল মহিপুর ইউপির ৪ নং ওয়ার্ড বিপিনপুর এর বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ তাদেরনবিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার আবুল খায়ের বলেন, মাদকের সাথে কোনো আপোষ নয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন মহিপুর থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশ কঠোর অবস্থানে।