র‌্যাব-১০ এর অভিযানে ডেমরা এলাকা হতে জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার | Daily AjKaler Kontho

র‌্যাব-১০ এর অভিযানে ডেমরা এলাকা হতে জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ২:১১ অপরাহ্ন
র‌্যাব-১০ এর অভিযানে ডেমরা এলাকা হতে জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : গতকাল ০৮ ফেব্রæয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন ফার্মেরমোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল করিম (৩০) বলে জানা যায়।
এসময় তার নিকট থেকে ১৬টি জাল সার্টিফিকেট, ০১টি হার্ডডিক্সসহ সিপিইউ, ০১টি মনিটর, ০১টি কালার প্রিন্টার, ০১টি কী-বোর্ড, ০১টি মাউস ও ০৫টি বিভিন্ন প্রকার ক্যাবল উদ্ধার করা হয়।