পাঠ্যবই বিশ্লেষণে দুটি বিশেষ কমিটি গঠন: শিক্ষামন্ত্রী | Daily AjKaler Kontho

পাঠ্যবই বিশ্লেষণে দুটি বিশেষ কমিটি গঠন: শিক্ষামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ২:২৫ অপরাহ্ন
পাঠ্যবই বিশ্লেষণে দুটি বিশেষ কমিটি গঠন: শিক্ষামন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সব পাঠ্যবই পুন:বিচার বিশ্লেষণ করে দেখতে দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বইয়ে ইচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি, গাফিলতি কোথাও পরিলক্ষিত হলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিটির সদস্যদের নাম আগামী রোববার জানানো হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আওয়ামী লীগ কখনো ধর্মীয় বিদ্বেষী কোনো পদক্ষেপ নেয় না।

তিনি প্রেস কনফারেন্সে পাঠ্যবই নিয়ে কোনো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা না করারও আহ্বান জানান।