প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে খুন করল মা | Daily AjKaler Kontho

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে খুন করল মা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ১২:১৮ অপরাহ্ন
প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে খুন করল মা

আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জে পৌর শহরের হাজিপাড়া আবাসিক এলাকায় প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুনের ঘটনায় মাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ওই এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

আটককৃত নারীর নাম আছিয়া বেগম (৫৫)। তিনি নিহতের মা।

পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ জানান, বুধবার সকালে হাজিপাড়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা আসি। প্রাথমিকভাবে জানা যায়, মেয়েটি (২১) প্রতিবন্ধী ছিল। করোনায় মেয়েটির বাবা মারা গেছেন।

তিনি আরও জানান, মা প্রতিবন্ধী মেয়েকে দেখভাল করতেন। হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন, মানসিক কষ্ট থেকেই এমনটি ঘটাতে পারেন। নিহতের মাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।