বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটে মাদক বিরোধী প্রচারনা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রসাশকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহনিু জ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বুলু শেখ,প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাগেরহ্ট পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী নওয়াজ, জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান, উপ-পরিদর্শক মো. রুহুল আমীন, সহ-পরিদর্শক বোজেন্দ্র নাথ গাইন, মো. ফরাদ হোসেন, মো. কামাল প্রমুখ। মতবিনিময় সভায় মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান ২০১৯ সালে বাগেরহাটে ৪২০টি অভিযান ,১০১টি মামলা দ্বায়ের , আসামী ১০৩ জন আটক করা হয়।
আজকালের কন্ঠ / সওকাত /মিজান
আপনার মতামত লিখুন :