টানা পঞ্চম জয় পেতে সিলেটের টার্গেট ১২৯ | Daily AjKaler Kontho

টানা পঞ্চম জয় পেতে সিলেটের টার্গেট ১২৯


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৪:৪২ অপরাহ্ন
টানা পঞ্চম জয় পেতে সিলেটের টার্গেট ১২৯

স্পোর্টস ডেস্ক : নবম বিপিএলে উড়ছে মাশরাফির সিলেট। আধিপত্য বিরাজ করে টানা চার ম্যাচে জিতে পঞ্চম জয়ের সামনে স্ট্রাইকার্সরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সকে নির্ধারিত ২০ ওভারে ১২৮ রানে আটকে রেখেছে মাশরাফিরা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর উসমান গনি ও দিলশান মুনাবিরা মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। দলীয় ৩২ রানে ১৭ রান করে আউট হন দিলশান মুনাবিরা। পরের বলেই ক্রিজে এসেই গোল্ডেন ডাক মারেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস।

এরপর দ্রুতই ফিরে যান ওপেনার উসমান গনি। দলীয় ৫১ রানে ২৭ রান করেন তিনি। দলীয় ৭৪ রানে মোহাম্মদ মিঠুন ফিরলে ক্রিজে আসেন আরিফুল হক। তাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক নাসির হোসেন। দলীয় ১২৪ রানে ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল।

ইনিংসের শেষ বলে ৩১ বলে ৩৯ রান করে রান আউট হন নাসির হোসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। সিলেট স্ট্রাইকার্সের পক্ষে ইমাদ ওয়াসিম নেন সর্বোচ্চ ৩টি উইকেট।