জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই | Daily AjKaler Kontho

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৮:২৩ অপরাহ্ন
জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হক আর নেই

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশের ফ্যাশন পরিমণ্ডলের পরিচিত ও প্রিয়মুখ এমদাদ হক শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

১৯৬৮ সালে পুরান ঢাকার উর্দু রোডে জন্ম নেওয়া এমদাদ হক মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার ভাই ইস্তাম্বুল হক।

কয়েক বছর আগে কিডনির জটিলতার কারণে এমদাদের কিডনি প্রতিস্থাপন করা হয়। এরপর থেকেই তিনি সুস্থই ছিলেন। তবে মাসখানেক আগে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সপোর্টে রাখা হয়। ৫০ দিন তিনি এ অবস্থায় থেকে শুক্রবার দুপুর ২টা ১৬ মিনিটে ইন্তেকাল করেন।