জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদের মিলন মেলা ও পিকনিক | Daily AjKaler Kontho

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদের মিলন মেলা ও পিকনিক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২২, ৬:৪৩ অপরাহ্ন
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদের মিলন মেলা ও পিকনিক

নিজস্ব প্রতিবেদক : মানবতার কল্যাণে যোগ দিন সকলে দলে দলে, বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদের ব্যানারে এই স্লোগানকে সামনে রেখে

গতকাল ১৬ই ডিসেম্বর রোজ (শুক্রবার) বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদ এর উদ্যোগে ২য় বার্ষিক মিলন মেলা এবং পিকনিক ২০২২ই অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি ড্রিম হলিডে পার্ক, নরসিংদীতে দুই সহস্রাধিক সদস্য নিয়ে সারাদিন ব্যাপি নানা আয়োজন উৎসবের মধ্যে দিয়ে পালন
করা হয়।

উক্ত অনুষ্ঠান বাংলাদেশ সার্কুলার নিটিং ঐক্য পরিষদ এর প্রধান সমন্বয়কারী, উদযাপন কমিটির সভাপতি মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মো. নাছির উদ্দীন ব্যবস্থাপনা পরিচালক সাদমা গ্রুপ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার. মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, মো. ইব্রাহিম মোল্লা, মাহবুব আলম মিল্টন চৌধুরী, মো. খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম রাজু,মো. জহিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম শাহিন, শাহানুর রহমান, মো. ওয়ালিউল্লাহ ইসলাম স্বপন, ইঞ্জিঃ ড. আলি হায়দার, মো. বাহাদুর আলম মাসুদ, মো. রেজাউল করিম রেজা,উপদেষ্ঠা মন্ডলির সদস্য মো. আব্দুল হামিদ,মো. বাবুল হোসেন পরিচালক সালিম নিটিং শেখ মো. আবু মুসা।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ূন কবির সেলিম, মো. হাবিবুর রহমান, মো.মেহেদী হাসান রিয়াদ, মো. আবু কাইয়ুম, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. সোলায়মান, আলমগীর হোসেন, মামুন আকন্দ, মো. মুকুল মিয়া সহ সংগঠনের এডমিন, সম্মানিত এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মধ্যাহ্ন ভোজের পরে বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পীর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,REL- TEX BD এর সৌজন্যে র‍্যফেল ড্র পুরস্কার বিতরণী এবং সম্মানিত সভাপতির সমাপনী ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।