চীন সফরের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে চান ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম | Daily AjKaler Kontho

চীন সফরের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে চান ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০১৯, ১১:০৩ অপরাহ্ন
চীন সফরের বাস্তব অভিজ্ঞতা  কাজে লাগাতে চান ৮নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম

মো: কবির হোসেনঃ সদ্য সফর শেষে গাজীপুরের মেয়র এড. মোঃ জাহাঙ্গীর আলম মেয়র গাজিপুর সিটিসহ ৫৭ টি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিয়ে বাস্তব অভিজ্ঞতা সঞ্চার করে দেশে ফিরেছেন। এরই ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নংজোনের সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে অঞ্চলকে গাজীপুর সিটি কর্পোরেশন একটি আধুনিক, সু-পরিকল্পিত, পরিষ্পকার- পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, যানজট মুক্ত, বায়ু দূষণমুক্ত , ময়লা-আবর্জনা, থেকে শহরকে সুরক্ষা, বাসযোগ্য ও সুশৃঙ্খল রাখার বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের লক্ষে চীন সফর শেষে বাংলাদেশে ফিরে আসেছেন গাসিক মেয়র এডঃজাহাঙ্গীর আলম। এ সফর ফলস্রূত ও বাস্তব কার্যক্রমের আশাবাদ ব্যাক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করেন কোনাবাড়ী এলাকাবাসী ও সকল ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

সফর শেষে ফিরে আসার পর গাজীপুর সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর সেলিম রহমান দৈনিক দেশবার্তার এক সাক্ষাতে বলেন,আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে।কারন মেয়র মহোদেয়ের গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের কে নিয়ে চীন সফর ছিল একটি গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞতার সফর।আমরা সেখানে চীনের কুনমিং সিটিতে গিয়েছিলাম, আমার দেখা অত্যন্ত সুপরিকল্পিত সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন একটি সিটি হচ্ছে চীনের কুনমিং সিটি।কুনমিং সিটি মেয়রের সাথে ও আমাদের সাক্ষাত হয় এবং তিনি আমাদের সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য সার্বিক সহায়তা করবেন বলেও আশ্বাস দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনও দ্রুত উন্নত ডিজিটাল সিটি হিসেবে তৈরি হবে। কারণ আমাদের গাজীপুরের বর্তমান মেয়র মহোদয় গাজীপুরকে একটি উন্নত সুপরিকল্পিত ডিজিটাল সিটি হিসেবে তৈরী করার জন্য রাস্তা প্রশস্ত করণ, ফুটওভার ব্রিজ, বায়ু দূষনমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন শহর রাখার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন। আমরা অচিরেই একটি সুন্দর পরিষ্কার -পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত গাজীপুর সিটি দেখবো।
তিনি আরো বলেন,আমাদের সকলের আরো সচেতন হতে হবে এলাকার উন্নয়নের সার্থে রাস্তা প্রশস্ত করনে সবাইকে সহোযোগিতা করতে হবে। এলাকাবাসীর সবাই যদি সচেতন থাকে এবং আমাকে সার্বিক ভাবে সহোযোগিতা করে তাহলে আমি আরো দ্রুত আমার ৭ নং জোনের সকল ওয়ার্ড সহ ৮নং ওয়ার্ডকে একটি সুন্দর সুপরিকল্পত পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো।
আমিও চাই বিশ্বের অন্যান্য দেশ গুলোর মত আমাদের দেশও সুন্দর পরিষ্কার -পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে।

তিনি বলেন আমাকে অত্র এলাকার জনসাধারণ বার বার নির্বাচিত করেন।গাজিপুর সিটি করপোরেশনের মেয়র মহোদয় আমাকে ৭নং জোনের সভাপতি নির্বাচিত করেছেন। আমি অত্র এলাকার জনসাধারনের জন্য সকল উন্নয়নমূলক কাজ নিরলসভাবে করব বলে জানান।

আজকালের কন্ঠ /কবির /মিজান