বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক গণহত্যা প্রতিরোধ দিবস আলো প্রজ¦লন ও কৃতঙ্গতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলার আয়োজনে বধ্যভূমি স্মৃতিসৈাধে অনুষ্ঠিত প্রতিরোধ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। জেলা কালচারাল অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার উপ-পরিচালক দেব প্রসাদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সাবেক প্রধান শিক্ষক মূখার্জি রবিন্দ্রনাথ, জেলা প্রশাসকের তনয়া মুন তাকা রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন,সাংবাদিক সোহাগ হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্নœ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন। পরে মুক্তিযুদ্ধভিওিক স্বল্পদৈর্ঘ্য চলচিএ গেরিলা প্রদর্শিত হয়।
আপনার মতামত লিখুন :