সুমন হোসাইন, গলাচিপা প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের এর প্রভাবে (২৪ শে অক্টোবর ) সোমবার সকাল থেকেই দিনভর পটুয়াখালী সহ পুরো দক্ষিনে উপকূলে দমকা হওয়া ও ভারী বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে।
এমন পরিস্থিতিতে গলাচিপা উপকূলের মানুষকে ভাবিয়ে তুলছিলো আর তখন থেকে মানুষ নিরাপদ আশ্রয় যেতে শুরু করে,গলাচিপার রতনদি নিবাসী আব্দুল মান্নান মিয়া আশ্রয় কেন্দ্রে গিয় বেঁচে গেলেও বাচেনি তার দুটি গরু।
বন্যায় পানি উঠবে বলে তিনি তার গরুর রশি কেটে ছেড়ে দেন এবং ২৫ তারিক সকালে বাড়ি ফিরে দেখেন তার দুটি গরু নিহত হয়েছে ,এছাড়াও গলাচিপার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মনির হাওলাদার নামের এক যুবকের ৫০ হাজার টাকার গাছ বন্যার বাতাসে পড়ে যায় এবং সেই গাছের নিচে পড়ে তার পা ভেঙে যায়।
পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় সিএাংয়ের আতঙ্কে নিদ্রহীন রাত কাটিয়ে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরছেন সাধারণ মানুষ, এছাড়াও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ ।
সিএাংর প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে পুকুর মাছের ঘের ক্ষেতের ফসল পানিতে ডুবে গেছে ,এছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি গলাচিপা উপজেলায়।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :