বাউফলে জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি | Daily AjKaler Kontho

বাউফলে জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০১৯, ১১:০৩ অপরাহ্ন
বাউফলে জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি

বাউফল প্রতিনিধিঃ জলবায়ু সংকট মোকাবেলায় সারাদেশে এক কোটি গাছের চারা রোপন করবে সবুজ আন্দোলন। চলমান এই কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (৬ ডিসেম্বর ) সকাল ১০ টায় ‘সবুজ আন্দোলন’ বাউফল শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি উপজেলা পরিষদের মিলনায়তন অনুষ্ঠিত হয়।এসময় গাছ রোপণ শেষে শিক্ষার্থী সহ উপস্থিতিদের হাতে গাছের চারা দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ‘সবুজ আন্দোলন’ চেয়ারম্যান পরিচালনা পরিষদ বাপ্পী সরদার বলেন, বর্তমান সময়ে বিশ্ব জলবায়ু সংকট মানবজীবনের জন্য হুমকি স্বরূপ। এই মুহুর্তে বাংলাদেশ জলবায় সংকটের জন্য দায়ী না হলেও ভুক্তভোগী দেশগুলোর মধ্যে অন্যতম। পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরকেই তা মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, আসুন আমার নিজেরা বাঁচি এবং আগামী প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা করে যাই। সেই সাথে দায়ী রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর সহসভাপতি ড, রুহুল আমিন চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘সবুজ আন্দোলনে সদস্য এ্যাডঃ রুহুল আমিন । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন ফারুক প্রমুখ।

আজকালের কন্ঠ / শফিকুল ইসলাম /মিজান