নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কড্ডা নান্দন এলাকায় দুই বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে বাসন থানা পুলিশ।
এ ঘটনায় ২৭শ পিছ ইয়াবা উদ্ধার অভিযান কালে আলম নামে একজন কে আটক করার পরে রিমান্ডে তিনি এ তথ্য দেন।
আজ ২৪ অক্টোবর সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (অপরাধ)আবু তোরাব মোহাম্মদ সামছু্ রহমান।
নিহত মো. মিনারুল (৪১) জামালপুরের বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের নুরু বক্তার ছেলে। তিনি পরিবারে নিয়ে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ কর্মকর্তা আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, গত ২২ অক্টোবর ২৭শ’ পিস ইয়াবা সহ ৯ টি মাদক মামলার আসামি মো. আলমকে কড্ডা খোয়ার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মাদক ব্যবসায়ীদের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার আলম জানায়, ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে নান্দন কড্ডার মোল্লাবাড়ির স্থানীয় হালিমের বাড়ির ভাড়া করা রুমে নিহত মিনারুলের সঙ্গে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও পূর্বের একটা হত্যা মামলা তুলে নিতে চাপ দিলে হাতাহাতি ও কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে আলম সহ আরো ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করলে মিনারুল ঘটনাস্থলে মারা যান। পরে মৃতদেহ বাড়ি থেকে একটু সামনে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়। এ ঘটনায় মিনারুলের স্ত্রী মৌসুমী ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় নিখোঁজ জিডি এবং র্যাবের কাছে অভিযোগ করেন।
তিনি আরো বলেন, সোমবার বিকেলে আলমের দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে নান্দন কড্ডার মোল্লাবাড়ির একটি টিন সেট বাসার মাঝে থেকে মিনারুলের কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল মালেক খসরু।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :