লোহাগড়ায় দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে গৃহ-পরিচারিকার মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

লোহাগড়ায় দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে গৃহ-পরিচারিকার মর্মান্তিক মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ৬:১৯ অপরাহ্ন
লোহাগড়ায় দমকা হাওয়ায় গাছের ডাল পড়ে গৃহ-পরিচারিকার মর্মান্তিক মৃত্যু

লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি : ঘুর্ণীঝড় সিত্রাং এর ভারী বর্ষণ এবং দমকা হাওয়ায় নড়াইলের লোহাগড়ায় গাছের ডাল পড়ে একজন গৃহ-পরিচারিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ স্থানীয়দের নিকট খবর নিয়ে জানা গেছে, বাগেরহাট জেলার স্বামী পরিত্যক্তা মর্জিনা বেগম (৩২) ছেলে জিহাদ (১১) কে নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন৷

অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বাহির হয়৷ পথিমধ্যে অনুমান সকাল এগারোটার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লি সঞ্চয় ব্যাংকের অদূরে পৌঁছলে একটি মেহগনি গাছের ডাল ভেঙ্গে মাথার উপর এসে পড়ে এতে গুরুত্বর আহত হয়৷ স্থানীয়রা দেখতে পেয়ে মহিলাটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন৷

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে ৷ স্বজনরা এলে তাদের নিকট লাশ হস্তান্তর করা হবে ৷

আজকালের কন্ঠ /রাকিব /কাজী ইমরান