চট্টগ্রাম বন্দরে সব কার্যক্রম বন্ধ | Daily AjKaler Kontho

চট্টগ্রাম বন্দরে সব কার্যক্রম বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২২, ১১:৫৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দরে সব কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বন্দর কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেটিতে থাকা সব জাহাজ বের করে দেওয়া হয়। সেগুলোকে নিরাপদে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যেহেতু ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ কারণে আপাতত বন্দরের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা এলার্ট-৩ জারি করা হয়েছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সাধ্যমতো সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।’

এদিকে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ দ্রুত গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। আজ আবহাওয়ার ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব