৮নং ওয়ার্ড কলেজ গেট হতে মফিজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

৮নং ওয়ার্ড কলেজ গেট হতে মফিজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৯, ৩:৩৪ অপরাহ্ন
৮নং ওয়ার্ড কলেজ গেট হতে মফিজ মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন

কোনাবাড়ি প্রতিনিধি : গত ২ ডিসেম্বর রোজ সোমবার ৮ নং ওয়ার্ডের কোনাবাড়ি ডিগ্রি কলেজের গেট হতে সাবেক মেম্বার মফিজ উদ্দীন এর বাড়ী পর্যন্ত রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
এ রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলু এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ। মো. আব্দুল করিম সভাপতি দেওলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।মো. জাকির হোসেন ভান্ডারী যুগ্ম আহ্বায়ক কোনাবাড়ী শ্রমিক লীগ। মো. জাকির হোসেন সচিব। জিয়াউর রহমান যুবলীগ নেতা। এ আর নয়ন সভাপতি প্রার্থী কোনাবাড়ী স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ সকল অংগ সংগঠনের নেত্রী বৃন্দ। আরএফএল কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার কর্মকর্তাগন।

আজকালের কন্ঠ /কবির /মিজান