হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় সেচ্ছাসেবী সংগঠন হেল্পিং মাইন্ড কর্তক কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
বৃহস্পতিবার সকালে হেল্পিং মাইন্ডের সভাপতি ও ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মোস্তাক হোসেন সোহেলের সভাপতিত্বে ও হেল্পিং মাইন্ডের নির্বাহী সদস্য জয়নাল আবেদীন বাপ্পী ও কামরুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছাগলনাইয়া পৌর সভার মেয়র মোহাম্মদ মোস্তফা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাগলনাইয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খালেদ মামুুন, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার, প্রধান শিক্ষক গোলাম আফসার, দৈনিক ডিজিটাল সময় এর সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, দৈনিক মুক্ত খবর ও সংবাদ প্রতিদিন জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহ ভূঁইয়া, কলেজ শিক্ষার্থী ফজিয়া আক্তারসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আবদুল আউয়াল, আজকের সংবাদ প্রতিনিধি শাহ জিয়াউল হক রুবেল, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সেপাল নাথ, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি রহমত উল্লাহ ভূঁইয়া, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ হানিফ, কুরআন তেলাওয়াত করেন আজিম উদ্দিন।
কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে ৭১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /আরিফ
আপনার মতামত লিখুন :