কোনাবাড়ীতে ইটাভাটায় ভ্রাম্যমান আদালত,৪০ লাখ টাকা জরিমানা | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে ইটাভাটায় ভ্রাম্যমান আদালত,৪০ লাখ টাকা জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৯, ১০:৪৪ অপরাহ্ন
কোনাবাড়ীতে ইটাভাটায় ভ্রাম্যমান আদালত,৪০ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অ‌বৈধ ইটভাটা সোমবার (০২ ডিসেম্বর) ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দি‌চ্ছে প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ভ্রাম্যমান আদালত‌। আদালত প‌রিচালনা ক‌রেন প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মাকছুদুল ইসলাম।
প‌রি‌বেশ অ‌ধিদপ্তর সূ‌ত্রে জানা গে‌ছে, গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের কোনাবাড়ী থানাধীন বা‌ঘিয়া ও রাজাবাড়ী এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়। এসময় ৮টি ইটভাটা ভে‌ঙ্গে গু‌ড়ি‌য়ে দেওয়া হয়।
ইটভাটাগু‌লোর ম‌ধ্যে রাজাবাড়ী এলাকায় হিকমত আলীর মা‌লিকানা রূপসা ব্রিকস আর, ‌বি, ‌সি বা‌ঘিয়া ন্যাশনাল ব্রিকস বি, এন‌, বি বা‌ঘিয়া আইজু‌দ্দিন ব্রিকস-২ বি, এ ‌,বি এবং বা‌ঘিয়া আইজু‌দ্দিন ব্রিকস-২, বন্ধু ব্রিকস বি, এন্ড বি, সি‌দ্দিক হো‌সে‌নের বা‌ঘিয়া অ‌লি ‌ব্রিকস বি ও‌ বি, আফ‌ছার উ‌দ্দি‌নে জিন্নাত ব্রিকস-১ এম‌, জে ‌বি এবং জিন্নত ব্রিকস-২ এম ‌,জে‌, বি।এছাড়া ইটভাটাগু‌লো‌কে ৫লাখ টাকা ক‌রে মোট ৪০ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অনাদা‌য়ে ৩ মা‌সের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত প‌রিচালান সময় উপ‌স্থিত ছি‌লেন, গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মো. আব্দুস সালাম সরকার। র‌্যাব- ১এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। প‌রিদর্শক শেখ মোজাহীদ। আব্দুর রাজ্জাক।দিলরুবা আক্তার এবং জিএম‌পি পু‌লিশ, র‍্যাব ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা।

আজকালের কন্ঠ /কবির /মিজান