নিজস্ব প্রতিবেদক : বিয়ের ১০ বছর পর একইসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন রিপা বেগম (২৩) নামের এক গৃহবধূ। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে তিনি সন্তানদের জন্ম দেন।
রিপা জেলার বিজয়নগর উপজেলার ধীতপুর গ্রামের কৃষক সাগর আলীর স্ত্রী। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও বাকি তিনজন মেয়ে। মা ও শিশুরা সুস্থ আছে।
হাসপাতালের গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ডা. শারমিন সুলতানা বলেন, বিকেলে রিপা বেগমকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। এভাবে একটি শিশু প্রসব করার পর তার ব্যথা বেড়ে যায়। পরে সিজারিয়ান পদ্ধতিতে আরও তিনটি শিশু প্রসব করেন তিনি।
নবজাতকদের পিতা সাগর আলী বলেন, ‘দুই বছর আগে আমার স্ত্রী প্রসবের সময় বাচ্চা মারা যায়। বিয়ের প্রায় ১০ বছর পর একসঙ্গে চারটি বাচ্চা দেখে আমি অনেক খুশি।’
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :