বেলাব (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বীরকান্দার মৃত ফারুক মিয়ার মেয়ে মোছা. হালিমা (১০), আবুল কাসেমের মেয়ে মোছা. ঝুমা (১০), কাউছার মিয়ার মেয়ে মোছা. শিবা (১২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ওসি তানভির আহমেদ। তিনি বলেন, বিকেল ৩টা পর্যন্ত একসঙ্গে খেলছিল তারা। পরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে তারা। সন্ধ্যায় বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হন স্বজনরা। খবর পেয়ে পুলিশও যায়। অনেক খোঁজাখুঁজির পর দুইজনকে পানিতে ভাসতে দেখা যায়। অন্যজনকে একটু দূরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের উদ্ধার করে বেলাব সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই হস্তান্তর করা হয়েছে।
আজকালের কন্ঠ /রাকিব
আপনার মতামত লিখুন :