কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ | Daily AjKaler Kontho

কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ১২:৩২ অপরাহ্ন
কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নজিস্ব প্রতবিদেক : নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

রবিবার (৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা দুই ব্যক্তি। আহত হলেন জামাল মিয়া (৪২)

দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী ওমর ফারুক নামে এক ব্যক্তি জানান, কাঁচপুর ব্রিজে উল্টো পথে যাচ্ছিল অটোরিকশাটি। ৮ জন যাত্রী ছিল রিকশাটির মধ্যে। হঠাৎ একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি ৪ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৩ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর একজন ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ৩ টি মর্গে রাখা হয়েছে। আহত জামাল মিয়াকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি পোশাক কারখানার লাইন চিফ তিনি। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

অটোচালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় থাকেন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) মো. নবীর হোসেন জানান, একটি মাইক্রোবাসের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে স্থানীয় একটি হাসপাতালে একজন মারা যায়। এছাড়া পুলিশ জানতে পারে ঢামেকে এ ঘটনায় আরও তিনজন মারা গেছেন। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ /রাকিব