‘প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন’ | Daily AjKaler Kontho

‘প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২, ১:৫৫ অপরাহ্ন
‘প্রধানমন্ত্রী আগামী মাসে জাপান সফর করবেন’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নভেম্বরের শেষের দিকে টোকিও সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে যুক্তরাষ্ট্র ও জাপান সফর শেষে দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

মোমেন বলেন, ইতিমধ্যে জাপান সরকার সে দেশে সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর, মোমেন বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন। ২০১৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ জাপান সফর করেন।সূত্র : বাসস

আজকালের কন্ঠ /রাকিব