কোনাবাড়ি প্রতিনিধি : জানা যায় ২৯/১১/১৯ ইং বিসিক শ্রমিকদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা বিসিক শিল্প নগরী এরিয়ায় । কিন্তু বিসিক শিল্পনগরী সভাপতি মো. ফারুক হোসেন অনুমতি না দিয়ে সময়ক্ষেপণ করেন। যাহার কারনে বিসিক মাহফিল কমিটি সঠিক সময় মাহফিল করতে ব্যর্থ হয়।
মাহফিল কমিটি সদস্য মো. এনামুল,নুরুনবী সহ কয়েক জন বিসিক সভাপতি কাছে অনুমতির জন্য গেলে প্রায় ১৫/১৬ দিন ঘুরিয়ে তাদের কে মাহফিল হবে না বলে জানিয়ে দেন।সাংবাদিক দের কে জানান মাহফিল কমিটি। আবার পরের সপ্তাহে ইসরাফুল সহ তিন জন গেলে তিনি (সভাপতি) বলেন আমরা সকলে মিলে ওয়াজ মাহফিল করবো কাউকে টাকা দিতে হবেনা বলেও জানান।
তারপরেও আবার অনুমতি জন্য যাওয়া হয় কিন্তু অনুমতি না দিয়ে তালবাহানা করেন। ইতিমধ্যো মাহফিলের সময় ঘনিয়ে আসে প্রধান বক্তা,প্রধান অতিথি, সভাপতি, সন্মানিত মেহমান, নির্ধারিত করা হয়। কিন্তু তিনি কোন ভাবেই অনুমতি প্রধান করেনি। বিসিক কমিটির সভাপতির এহেন কার্যকলাপে ধর্মপ্রান মুসমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা ধর্মীয় অনুষ্ঠান প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল করতে চেয়েছিলাম কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর এলাকায়। মাহফিল কমিটির
সাহদাত আলম জানান বিসিকশিল্প নগরীর সভাপতির কাছে একাধিক বার অনুমতির জন্য গেলেও মাহফিলের অনুমতি পেলামনা। প্রশাসনিকভাবে ও অনুমতি পেয়ে ছিলাম।কিন্তু বিসিক কমিটির সভাপতি মো. কৃষিবিধ ফারুক আমাদেরকে বলেন বিসিক শিল্পনগরী এলাকায় মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। এ ব্যাপারে ফারুক হোসেন (সভাপতি) কাছে জানতে চাইলে তিনি বলেন যে আমি জানতে পেরেছি মাহফিলে গন্ডোগোল হতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি নিষেধ করিনি বিসিক কমিটি আছে তারা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়েছে ।
বিভিন্ন অনুষ্টান এর বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপার এড়িয়ে যান এবং মোবাইল কথা বলবোনা বলে মোবাইল কল কেটে দেন।
স্থাথানীয় কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি বিসিক শিল্প নগরীতে একটি মাহফিল হবে। কিন্তু বন্ধ হয়েছে এটা আমি জানিনা। মাহফিল বন্ধ হওয়া টা একটা দুঃখের বিষয়, আমি এর চেয়ে আর বেশি কিছু বলতে পারছি না।
কিন্তু কয়েকজন ধর্মপ্রাণ মুসলমান ক্ষোভ প্রকাশ করে বলেন বিসিক শিল্প নগরীতে এমন কোন অনুষ্ঠান হয় না আমাদের জানা নেই। বিগত দিনে নাচ-গান সভা-সমাবেশ অনেক কিছুই হয়েছে কিন্তু আমরা একটি ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল করতে না পেরে দুঃখিত
সময়ক্ষেপন হওয়ায় আমরা উপায়ান্ত না পেয়ে পুনরায় কোনাবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদ ও বিসিক শ্রমিকদের উদ্যোগে ২৯শে নভেম্বর শুক্রবার পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে প্রধান বক্তা রেজাউল করিম যুক্তিবাদী, ওসভাপতি মাওলানা সফিকুর রহমান( ওলামা পরিষদ,কোনাবাড়ী) কে রেখে পুনরায় আমরা মাহফিল অনুষ্ঠিত করতে যাচ্ছি। স্থানীয় লোকজন আরও বলেন ফারুক সাহেবের একক আধিপত্য বিসিক শিল্প নগরীতে বিসিক বর্হিরভূত অনেক কার্যকলাপ হচ্ছে যেটা আমাদের জানার বাহিরে। তিনি কোনাবাড়ী বিসিক এরিয়ায় ভিতরে দোকানের অনুমতি দেয়া সহ তার নিজের পরিচালিত ভি,আই,পি মার্কেট ( সোয়ান সোয়াটার এর অপজিটে বিসিকের ভিতর মুখী রাস্তার সাথে সার্টর লাগিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন।
এককভাবে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরা এর প্রতিকার চাই এবং এই ধর্মপ্রান মুসলমানদের প্রাণের দাবি ওয়াজ মাহফিল না করতে দেয়ার পিছনে তার ভূমিকা ছিল বলেও যানান তারা।
আজকালের কন্ঠ /ফয়সাল /মিজান
আপনার মতামত লিখুন :